ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

কুমিল্লায় শাশুড়িকে পানিতে ডুবিয়ে হত্যা মামলায় মূল অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

কুমিল্লার তিতাস উপজেলায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার আলোচিত ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. জামাল সিকদার (৪০)। তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব-১১ জানায়, গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে তিতাস থানার শিবপুর সিকদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারের বিষয় নিয়ে বিরোধের জেরে জামাল সিকদার স্ত্রী ও কন্যাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি তার ১৭ বছর বয়সী কন্যা মারিয়া আক্তারকে মারধর করে গুরুতর আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে মারিয়ার নানি সুফিয়া বেগম (৭০) নাতনির অবস্থা জানতে জামালের বাড়িতে গেলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামাল সিকদার শাশুড়িকে মারধর করেন এবং বাড়ির পাশের একটি খালে ফেলে হত্যা করেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের নাতি বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ পেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারের সময় আসামির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কুমিল্লায় শাশুড়িকে পানিতে ডুবিয়ে হত্যা মামলায় মূল অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় : ০২:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫