ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

২ জানুয়ারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, জারি হলো নির্দেশিকা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২২৪৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার তারিখ ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
প্রবেশ সময়: পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

তল্লাশি: কেন্দ্রে প্রবেশের সময় নারী ও পুরুষ পরীক্ষার্থীদের আলাদাভাবে তল্লাশি করা হবে। প্রয়োজনে হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে।

কান উন্মুক্ত রাখা: ব্লুটুথ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস শনাক্তের জন্য পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। প্রয়োজনে টর্চলাইটের সাহায্যে কানে ‘স্পাইক ইয়ারফোন’ আছে কি না তা পরীক্ষা করা হবে।

নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, ভ্যানিটি ব্যাগ, পার্স বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশ্নপত্র ও ওএমআর: পরীক্ষার্থীদের একটি ওএমআর শিট দেওয়া হবে, যা অবশ্যই কালো বলপয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও উত্তরপত্র উভয়ই পরিদর্শকের কাছে জমা দিতে হবে; প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যাওয়া যাবে না।

নিরাপত্তা ব্যবস্থা: পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি সার্বিকভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্য কারও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। ভুয়া পরীক্ষার্থী বা অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানায়, এবারের নিয়োগে পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় পরীক্ষার্থীদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

সব মিলিয়ে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৭৫ জন পরীক্ষার্থী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

২ জানুয়ারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, জারি হলো নির্দেশিকা

আপডেট সময় : ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫