ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ইটনায় মুরগি কেনাকে কেন্দ্র করে প্রাণ গেল এক ক্রেতার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কিনতে গিয়ে পিটুনিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (সকাল) উপজেলার সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী (৬৮) সদর ইউনিয়নের এয়াকুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান আইয়ুব আলী। এ সময় সিরিয়াল নিয়ে মুজিবুর মিয়ার সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেসহ কয়েকজন আইয়ুব আলীকে কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্য বাহার উদ্দিন অভিযোগ করে বলেন, সিরিয়াল নিয়ে বিরোধের জেরে মুজিবুর মিয়ার ছেলে সাব্বিরসহ তিন থেকে চারজন মিলে আইয়ুব আলীকে মারধর করে, এতে ঘটনাস্থলেই তার অবস্থা গুরুতর হয়ে ওঠে।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই আইয়ুব আলীর মৃত্যু হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইটনায় মুরগি কেনাকে কেন্দ্র করে প্রাণ গেল এক ক্রেতার

আপডেট সময় : ০২:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫