ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের নাম-ঠিকানা প্রকাশ করা হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলের নাম ও ঠিকানা উন্মোচিত করা হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে পেশ করা হবে। তিনি জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং সরকার পুলিশ, বিজিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে তদন্তে যুক্ত করেছে। ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ড রহস্যময় এবং এর পেছনে অনেকের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টদের চিহ্নিত করতে।

শেখ মো. সাজ্জাত আলী জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করে সিআইডিতে সায়েন্টিফিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে। তদন্তে ২১৮ কোটি টাকার একটি চেকও উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত অর্থের সঙ্গে সম্পর্কিত বলে ধারনা করা হচ্ছে।

এই সময় তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের নাম-ঠিকানা প্রকাশ করা হবে: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৩:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫