ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মোস্তাফিজ ইস্যুর প্রেক্ষাপটে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ: আমিনুল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনেও। এর প্রভাব হিসেবে কলকাতা নাইট রাইডার্স ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে, যা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে করা হয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর করা এখন ঝুঁকিপূর্ণ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সরকারকে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যমকে আমিনুল বলেছেন, “মোস্তাফিজ ইস্যুর পর আমাদের ক্রিকেটারদের ভারতে খেলতে গেলে কিছু শঙ্কা থাকতে পারে। সেই শঙ্কা কীভাবে দূর করা যায়, তা এখন দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিলাম। আশা করি তারা দ্রুত সিদ্ধান্ত নেবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী পর্বের আয়োজন হবে ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করে ২৬ জানুয়ারি লিটন দাসের দল ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে।

বাংলাদেশ ‘সি’ গ্রুপে আছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইংল্যান্ড ও ইতালির সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। ৮ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মোস্তাফিজ ইস্যুর প্রেক্ষাপটে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ: আমিনুল

আপডেট সময় : ০৪:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬