ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় অবৈধভাবে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সমুদ্র থেকে দালাল চক্রসহ ২৭৩ জন আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

নৌবাহিনী সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ২৭৩ জনসহ ১০ দালালকে আটক করেছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে নৌবাহিনী জানায়, তাদের জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। সেন্টমার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনী থামার সংকেত দিলেও বোটটি পালানোর চেষ্টা করে, পরে তা ধাওয়া করে থামানো হয়।

আটককৃতদের তথ্য অনুযায়ী, তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছিল। বোটে পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম, খাদ্য বা পানি ছিল না, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো।

নৌবাহিনী এই ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করেছে। নৌবাহিনী জানিয়েছে, তারা দেশের জলসীমার নিরাপত্তা, সমুদ্রপথে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মালয়েশিয়ায় অবৈধভাবে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সমুদ্র থেকে দালাল চক্রসহ ২৭৩ জন আটক

আপডেট সময় : ০৪:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬