ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার, ঘটনার দেড় মাস পরে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২১৯৬ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের অভিযোগে সমীরন মালাকার (২৫) নামের এক যুবককে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ গ্রেফতার করেছে। রবিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে ধরা হয়। সমীরন ভুইগাঁও গ্রামের ছয়নেল মালাকারের ছেলে।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, সমীরন পেশায় একজন সিএনজি চালক। যাতায়াতের সময় তার সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। পরে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়া হয়, যা ধর্মীয় ভিন্নতার কারণে ভুক্তভোগী প্রত্যাখ্যান করলে অভিযুক্ত বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখানো ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে।

অভিযোগ অনুযায়ী, গত ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার সময় সমীরন ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী মায়ের কাছে বিষয়টি জানায় এবং পরে কুলাউড়া থানায় মামলা দায়ের করে।

র‍্যাব জানান, মামলার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গ্রেফতারের পর সমীরনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার, ঘটনার দেড় মাস পরে

আপডেট সময় : ০৫:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬