ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় নিরাপত্তার আশ্বাস মিললেও ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

আইপিএল থেকে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যকার টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে দুই বোর্ডের সম্পর্ক এখন স্পষ্টভাবে উত্তপ্ত।

ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে অনড় অবস্থান নিয়েছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তেই তারা অটল। বিসিবির এমন অবস্থানের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে আয়োজক দেশ ভারত। বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ না নিলে সম্প্রচার স্বত্ব, টিকিট বিক্রি ও বিজ্ঞাপনসহ বিভিন্ন খাত থেকে বিপুল অঙ্কের রাজস্ব হারাতে পারে ভারত।

এই সংকট সমাধানে নজিরবিহীন এক প্রস্তাব সামনে আনতে যাচ্ছে ভারত। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটি। সাধারণত রাষ্ট্রপ্রধান বা শীর্ষ সরকারি ব্যক্তিরা যে ধরনের কঠোর নিরাপত্তা ও প্রোটোকল পেয়ে থাকেন, ঠিক সেই মানের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হচ্ছে টাইগারদের জন্য। তবে এমন অভূতপূর্ব প্রস্তাবের পরও বিসিবির অবস্থানে এখনো কোনো পরিবর্তন আসেনি।

সূত্র জানায়, আজই আইসিসির সঙ্গে বিসিবির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে আইসিসির মাধ্যমেই ভারতের পক্ষ থেকে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হতে পারে। বিসিসিআই আশা করছে, সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা পেলে বিসিবি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।

তবে বিসিবি এখনো তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে অনড়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দল ভারতে নিজেদের নিরাপদ মনে করছে না। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের মতো একজন শীর্ষ ক্রিকেটারকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, তা অসম্মানজনক এবং এতে খেলোয়াড়দের মানসিক নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বোর্ড।

এদিকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি বলেন, আইসিসি থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত ভারতের মাটিতে খেলতে যাওয়ার প্রশ্নে বিসিবির অবস্থান অত্যন্ত কঠোর।

এখন দেখার বিষয়, ভারতের প্রস্তাবিত রাষ্ট্রীয় প্রোটোকল বিসিবিকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করাতে পারে কি না, নাকি শেষ পর্যন্ত টাইগারদের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাষ্ট্রীয় নিরাপত্তার আশ্বাস মিললেও ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ

আপডেট সময় : ০১:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬