ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ১৪ বছর পর পুনরায় চালু হচ্ছে ঢাকা–করাচি রুটের সরাসরি ফ্লাইট

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ২১৫৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে এই ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সময়ে রুটটির পারফরম্যান্স মূল্যায়ন করে ভবিষ্যতে নিয়মিত ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এরই মধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পাকিস্তানের নির্ধারিত আকাশপথ ব্যবহার করার অনুমতিও দেওয়া হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এই রুট পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইট ব্যবহার করতে হয়। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রা সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দীর্ঘ ১৪ বছর পর পুনরায় চালু হচ্ছে ঢাকা–করাচি রুটের সরাসরি ফ্লাইট

আপডেট সময় : ১২:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬