ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মার্কিন হামলায় প্রাণ গেছে ১০০ জনের—ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২১০২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওয়াসদাদো ক্যাবেলো দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে দেশটিতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) রাতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান। রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

ক্যাবেলোর ভাষ্য অনুযায়ী, গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় অভিযান চালায়। অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের একটি মার্কিন যুদ্ধজাহাজে তুলে নিউইয়র্কে পাঠানো হয়। সোমবার মাদক পাচার-সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগে তাদের আদালতে হাজির করা হলেও দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযানের সময় মাদুরো হাঁটুতে এবং তার স্ত্রী মাথায় আঘাত পান। মার্কিন বাহিনী মাদুরোর পাশাপাশি ফ্লোরেসকেও আটক করে নিয়ে যায়।

এর আগে যুক্তরাষ্ট্রের অভিযানে নিহতদের মোট সংখ্যা প্রকাশ করেনি কারাকাস। ভেনেজুয়েলার সেনাবাহিনী কেবল তাদের ২৩ সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছিল। তবে সরকারি কর্মকর্তাদের দাবি, প্রেসিডেন্টের নিরাপত্তা ইউনিটের উল্লেখযোগ্য একটি অংশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এদিকে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় তাদের সামরিক ও গোয়েন্দা বিভাগের ৩২ জন সদস্য নিহত হয়েছেন।

মার্কিন অভিযানে নিহত সামরিক সদস্যদের স্মরণে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস দেশজুড়ে সপ্তাহব্যাপী শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক সাপ্তাহিক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাবেলো রদ্রিগেসের নেতৃত্বের প্রশংসা করে তাকে ‘সাহসী’ বলে অভিহিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মার্কিন হামলায় প্রাণ গেছে ১০০ জনের—ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬