ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎকে গুরুত্ব দিতে হবে: তামিম

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২১২৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ম্যাচের ভেন্যু ভারত হলেও অন্য কোনো দেশে খেলার আগ্রহ প্রকাশ করেছে বোর্ড। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বিসিবির চিঠি চালাচালি শুরু হয়েছে।

হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। আইসিসি যদি বিসিবির প্রস্তাবে সম্মতি দেয়, তাহলে বাংলাদেশ দলও শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে পারবে। তবে আইসিসি সে প্রস্তাব না মানলে বিসিবির করণীয় কী—এ নিয়ে সতর্ক ও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার রাজধানীর সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তামিম। তিনি বলেন, “যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থ সবার আগে থাকতে হবে। পাশাপাশি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।”

হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিপক্ষে মত দেন তিনি। তামিম বলেন, “হুটহাট সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তার চেয়েও বড় বিষয় হলো—বিভিন্ন পরিচালক প্রকাশ্যে ভিন্ন ভিন্ন মন্তব্য করলে অকারণে অনিশ্চয়তা তৈরি হয়। আমি নিশ্চিত, বোর্ডে এবং সরকারের সংশ্লিষ্ট মহলে যোগ্য লোকজন আছেন। তাদের উচিত অভ্যন্তরীণভাবে আলোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে সেটি সবার সামনে উপস্থাপন করা।”

এদিকে কলকাতার স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, “মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া নিঃসন্দেহে দুঃখজনক। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎকে গুরুত্ব দিতে হবে: তামিম

আপডেট সময় : ০৭:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬