ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও, বিসিবি অনড় রয়েছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ২১১৮ বার পড়া হয়েছে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার বিকেলে ভিডিও কনফারেন্সে আলোচনা করেছে। বিসিবি এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বৈঠকে বিসিবি পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠকে বিসিবি ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে। বোর্ড জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক সংস্থার কাছে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধও জানানো হয়েছে।

আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত এবং ঘোষণা করা হয়েছে। তারা বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে। তবে বিসিবি স্পষ্ট করে জানিয়েছে যে, তাদের অবস্থান অপরিবর্তিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও, বিসিবি অনড় রয়েছে।

আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬