রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ডেপুটি রেজিস্ট্রার গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ২১৩২ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থী দুই ডেপুটি রেজিস্ট্রারকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
সোমবার বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার সময় বিনোদপুর বাজার এলাকা থেকে রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীবকে মতিহার থানা পুলিশ আটক করে। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মহানগরীর বোয়ালিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
অপরদিকে রোববার রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার হানিফ মো. পলাশকে মহানগরীর মেহেরচি কড়াইতলা মোড় থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, এজাহারভুক্ত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা আহসান হাবীব ও হানিফ মোহাম্মদ পলাশকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


























