সাভারে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ২১৬১ বার পড়া হয়েছে
সাভারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার মাধ্যমে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
“মাদককে না বলি, লেখাপড়া ও খেলাধুলাকে হ্যাঁ বলি” এই স্লোগানকে সামনে রেখে রাজাসন যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় দিয়াবাড়ী ফুটবল একাডেমি দল ১–০ গোলে রিংকু ফুটবল একাডেমি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেলের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওমর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. সাইদুর রহমান, ওয়াইএমসিএ’র সাবেক প্রেসিডেন্ট তপন টমাস রোজারিও, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।




























