ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

দেশে ১০–১৫টি ব্যাংকই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুর জানিয়েছেন, ব্যাংক খাতে পরিবারতন্ত্র, অনিয়ম ও দুর্বৃত্তায়নের কারণে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যেতে পারে।

বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

গভর্নর বলেন, দেশে বর্তমানে ৬১টি ব্যাংক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবতা অনুযায়ী ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট। ব্যাংকের সংখ্যা কমালে সুশাসন নিশ্চিত করা সহজ হবে।

তিনি আরও বলেন, দুর্বৃত্তায়ন ও অনিয়মের কারণে প্রায় তিন লাখ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে বেরিয়ে গেছে, যার একটি বড় অংশ বিদেশে পাচার হয়ে থাকতে পারে। সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে দুটি রাখার পরিকল্পনা করছে এবং বাকি ব্যাংকগুলো মার্জ করার উদ্যোগ নেওয়া হবে।

খেলাপি ঋণ নিয়ে গভর্নর জানান, আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নামানোর আশা করা হচ্ছে। তবে সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি না হলে রাজনৈতিক হস্তক্ষেপ পুনরায় দেখা দিতে পারে।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক একটি ব্যাংক রেজ্যুলিউশন ফান্ড গঠনের প্রস্তুতি নিচ্ছে। এ তহবিলে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা জমা করা হবে। শুধু ব্যাংক নয়, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও রেজ্যুলিউশন কাঠামোর আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশে ১০–১৫টি ব্যাংকই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

আপডেট সময় : ০৫:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬