ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

টাঙ্গাইলে নিজ ঘরে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে নিজ ঘরে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে হাবলা ঘোষাখালি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তাদের ঘরের মালামাল লুটপাট করা হয়েছে।

নিহতরা হলেন মোতাহার সিকদার ওরফে ঠান্ডু মিয়া (৮৫) এবং তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)। ঘটনার পর থেকে পাশের ঘরে থাকা দুই শ্রমিক পলাতক রয়েছেন।

নিহতদের নাতি শাকিল সিকদার জানান, দু’দিন আগে বোরো ধান আবাদে কাজের জন্য দুই দিনমজুর দম্পতির বাড়ির পাশে আনা হয়েছিল। মঙ্গলবার সকালে ঘরের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করলে দম্পতিকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ওই সময় ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল। পরে তাদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক অনুমান অনুযায়ী, নিহতদের পায়ের ব্যথার ওষুধের কথা বলে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছিল। সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশিদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোরো আবাদে কাজ করতে আসা দিনমজুররাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। তদন্ত চলমান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন সম্ভব হবে।”

স্থানীয়দের ও নিহতদের পরিবার হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

টাঙ্গাইলে নিজ ঘরে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনা

আপডেট সময় : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬