ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

“ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা বলেছেন, ‘আইসিসি কার্যত বিসিসিআইয়ের দুবাই অফিস হিসেবে কাজ করছে।’”

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ২১১১ বার পড়া হয়েছে

আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে জরুরি বোর্ড সভায় ভোটাভুটির চিত্র প্রকাশের পর সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

২১ জানুয়ারি অনুষ্ঠিত আইসিসির জরুরি বোর্ড সভায় বাংলাদেশের বিপক্ষে ১৪টি, পক্ষের জন্য মাত্র ২টি ভোট পড়েছিল। বাংলাদেশের পক্ষে সমর্থন দিয়েছিল কেবল পাকিস্তান। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

ক্রিকেট বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, আইসিসি কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে কি না। ভারতের প্রভাব নিয়ে মন্তব্য করেছেন দেশটির ক্রীড়া সাংবাদিক শারদা উগরা। তিনি বলেন, “আইসিসি আসলে বিসিসিআইয়ের দুবাই অফিসের মতো কাজ করছে। এই সিদ্ধান্তে আমি অবাক হইনি।”

উগরা উল্লেখ করেছেন, আইসিসির বর্তমান সভাপতি জয় শাহ আগে বিসিসিআইয়ের সচিব ছিলেন এবং তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। এ কারণে প্রশাসনিক স্তরেই ভারতের প্রভাব সুস্পষ্ট।

তিনি আরও বলেন, “বাংলাদেশের ক্রিকেটে আইসিসির কোনো বন্ধু নেই, তাই তাদের জন্য ন্যায্য সুযোগ তৈরি হয়নি। ভারত যদি অন্য দেশের বিপক্ষে খেলা এড়িয়ে যেত, আইসিসি বিকল্প ভেন্যুর ব্যবস্থা করত। বাংলাদেশকে এমন সুযোগ দেওয়া হয়নি।”

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশ নিচ্ছে স্কটল্যান্ড, যারা ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

“ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা বলেছেন, ‘আইসিসি কার্যত বিসিসিআইয়ের দুবাই অফিস হিসেবে কাজ করছে।’”

আপডেট সময় : ০৪:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬