চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ: হাইকোর্ট
- আপডেট সময় : ০১:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ২১২২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা চুক্তিকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে গত বছরের ৪ ডিসেম্বর নিউমুরিং টার্মিনাল সংক্রান্ত বিষয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ভিন্ন মতের রায় দেন। পরবর্তীতে প্রধান বিচারপতি মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য এটি বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান।
উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার লক্ষ্যে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়। ওই চুক্তির প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।




























