ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রমজানে আন্তঃব্যাংক চেক ক্লিয়ারিং চলবে নতুন সময়সূচিতে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রমজান মাস উপলক্ষে ক্লিয়ারিং হাউসে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিজরি ১৪৪৭ সনের (২০২৬ খ্রিষ্টাব্দ) পবিত্র রমজান মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের ব্যাচ (বিএসিপিএস ও বিইএফটিএন) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রম পরিচালিত হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, বিএসিপিএসের মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য চেক বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে এবং এসব চেক দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি করা হবে।

এছাড়া রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে, যা দুপুর ৩টার মধ্যে নিষ্পত্তি হবে।

তবে বিইএফটিএনের তিনটি সেশন পূর্বের সময়সূচি অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

আরটিজিএসের ক্ষেত্রে সাধারণ গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টাকা পাঠাতে পারবেন। বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রেও একই সময় প্রযোজ্য হবে।

এছাড়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

অন্যদিকে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্নের ক্ষেত্রে ব্যাংকগুলো সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত লেনদেন করতে পারবে। তবে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে এই সময় বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, রমজান মাস শেষে ব্যাংকিং লেনদেনের সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রমজানে আন্তঃব্যাংক চেক ক্লিয়ারিং চলবে নতুন সময়সূচিতে

আপডেট সময় : ০৭:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬