বুধবার জানা যাবে রমজান শুরুর তারিখ
- আপডেট সময় : ০৫:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০৭ বার পড়া হয়েছে
১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সন্ধ্যা ছয়টায় (মাগরিবের পর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সভাপতিত্ব করবেন বলে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭-এ অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করার জন্য বলা হয়েছে।



























