শিরোনাম ::
নতুন সরকার ও সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছে নেপাব
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৮:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ও সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছে নিউজপেপার এডিটরস এন্ড পাবলিশার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নেপাব।
সংগঠনের আহ্বায়ক মান্নান মারুফ ও সদস্য সচিব মহিনউদ্দিন চৌধুরী লিটন মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি’২৬ এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।
তারা, সংসদ নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।
তারা তারেক রহমানের প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে দেশ সুশাসন, গণতন্ত্র, স্থিতিশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে-এই প্রত্যাশা রাখেন।
ট্যাগস :


























