ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “উপাচার্য রোববার সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মন্ত্রণালয় এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। পদত্যাগপত্র গৃহীত হলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।”

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মূলত উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, তিনি ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন উন্নতির পথে। তিনি বলেন, “দায়িত্ব পালনের পর আমরা একটি ভালো পর্যায়ে পৌঁছেছি, তাই আমি সরে দাঁড়াতে চাই। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো শূন্যতা বা অসুবিধা যেন না হয়, সেই বিষয়টি বিবেচনা করে সরকার চাইলে আমি কিছু সময় ধরে দায়িত্ব সামলাতে রাজি আছি।”

উপাচার্য আরও বলেন, “আমি সরে দাঁড়াতে চাই যেন সরকার তার মতো করে প্রশাসন গঠন করতে পারে। প্রয়োজন হলে আমি সহযোগিতা করতে প্রস্তুত আছি। এছাড়া, অনুরোধ করব—আমাকে দ্রুত আমার ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে মূল শিক্ষকতার কাজে ফিরতে দেওয়া হোক।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

আপডেট সময় : ০২:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬