ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নতুন গভর্নরের নিয়োগ স্থগিত করার দাবি করেছে।
- আপডেট সময় : ০২:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নবনিযুক্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা স্বাধীন, নিরপেক্ষ এবং স্বার্থের সংঘাতমুক্ত হওয়া উচিত।
বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই দাবি জানান।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন তৈরি হয়েছে। গভর্নর হিসেবে এমন একজনকে নিয়োগ দিতে হবে, যিনি সংশ্লিষ্ট খাতে যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা রাখেন এবং যার সিদ্ধান্তগুলো স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থাকবে।
এর আগে ২৫ ফেব্রুয়ারি অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।




























