ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মায়ের হত্যাকারীর বিচারের দাবিতে ৪ শিশুসন্তান মানববন্ধনে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়।

বক্তারা বলেন, কর্মস্থলে একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা পুরো শিক্ষক সমাজের জন্য উদ্বেগজনক। তারা হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান, তার তিন কন্যা ও এক সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৪ মার্চ বিকেলে আসমা সাদিয়া রুনা নিজ কক্ষে খুন হন। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দিনহাজিরা কর্মচারী ফজলুর রহমানকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন। আহত ফজলুর রহমানকে হাসপাতালে আইসিইউতে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাসের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রধান আসামি ফজলুরকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি আসামিদের এখনও আইনের আওতায় আনা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মায়ের হত্যাকারীর বিচারের দাবিতে ৪ শিশুসন্তান মানববন্ধনে

আপডেট সময় : ০২:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬