ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে ঘুষি দিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি আরমান হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৯ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এই তথ্য জানান।

প্রসঙ্গত, গত ৫ মার্চ রায়পুর পৌর শহরের প্রধান সড়কে দুই রিকশাচালকের মধ্যে কথাকাটাকাটির জেরে হাতাহাতি ঘটে। এ সময় বেলাল হোসেন তাদের থামানোর চেষ্টা করলে রিকশাচালক আরমান ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। বেলাল হোসেন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রহিমা আক্তার সিমু বাদী হয়ে রায়পুর থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। এর পর র‌্যাব ছায়া তদন্ত চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে ঘুষি দিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০২:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬