ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারের বিরুলিয়ায় আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হলো জমি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৭:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ২২৬৩ বার পড়া হয়েছে

ঢাকার সাভার  উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আক্রান মন্ডলপাড়া এলাকায় আদালতের আদেশে প্রশাসনের উদ্যোগে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে দখল নিয়ে চলমান বিরোধের জেরে পরিচালিত এ অভিযানে জমিটি দখলমুক্ত করা হয় এবং প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান এর নেতৃত্বে  এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মন্ডলপাড়া এলাকার বাসিন্দা রানুয়ারা বেগমের স্বামী মরহুম হাজী রফিকুল ইসলাম জীবিত অবস্থায় ওই এলাকায় একটি জমি ক্রয় করেন। পরবর্তীতে তিনি হেবা দলিলের মাধ্যমে সেই জমিটি তার স্ত্রী রানুয়ারা বেগমের নামে প্রদান করেন। সে সময় তাদের ছেলে শেখ মোহাম্মদ রায়ানুল ইসলাম নাবালক থাকায় জমিটির দেখভাল পরিবারের পক্ষ থেকেই পরিচালিত হচ্ছিল।

পরবর্তীতে শেখ মোহাম্মদ রায়ানুল ইসলাম সাবালক হওয়ার পর পারিবারিক সূত্রে জমিটির মালিকানা তার কাছে আসে। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় সিদ্দিক মিয়া ও তার স্ত্রী পারভিন আক্তার দীর্ঘদিন ধরে ওই জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হন।

পরবর্তীতে আদালতের আদেশের প্রেক্ষিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং অবৈধ দখল উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করে।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইন অমান্য করে অন্যের জমি দখল করার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারের বিরুলিয়ায় আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হলো জমি

আপডেট সময় : ০৭:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬