ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলাম পরিবর্তনের চেষ্টা চলছে: মাহদী আমিন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

সরকার আগামী তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্লাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, আগামী তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে পুনরায় পরীক্ষাভিত্তিক পদ্ধতিতে ফেরার চিন্তাও করা হচ্ছে।

তিনি বলেন, অতীতে কোনো সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এভাবে পদক্ষেপ নিতে পারেনি। বর্তমানে ২৮ কর্মদিবসের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু করা, খাল খননসহ ইশতেহারে উল্লেখিত বিভিন্ন বিষয়ে কাজ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় শিক্ষাখাতেও প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, শিক্ষকদের গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলাম পরিবর্তনের চেষ্টা চলছে: মাহদী আমিন

আপডেট সময় : ১২:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬