ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

প্রধানমন্ত্রীর হাত থেকে ১২৯ ক্রীড়াবিদের ক্রীড়া ভাতা ও পদক গ্রহণ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ২১০০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

দেশের ১২৯ জন ক্রীড়াবিদের মধ্যে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও মেডেল বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মাসিক ভাতা কাঠামোর আওতায় প্রত্যেক ক্রীড়াবিদ এক লাখ টাকা করে পান। প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন চাপার সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পৌঁছে যায়।

ভাতা পাওয়া এই ১২৯ ক্রীড়াবিদ ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে স্বর্ণ, ২২টি রৌপ্য এবং ৪৪টি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। আগামী এপ্রিল থেকে ধাপে ধাপে আরও ৫০০ ক্রীড়াবিদকে এই ভাতা কাঠামোর আওতায় আনা হবে।

এছাড়া, ক্রীড়া ভাতা বিতরণের পর প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে স্বর্ণজয়ীদের ৩ লাখ, রৌপ্যজয়ীদের ২ লাখ এবং ব্রোঞ্জজয়ীদের ১ লাখ টাকা করে প্রদান করেন। দলগত ইভেন্টে স্বর্ণজয়ীরা ২ লাখ, রৌপ্যজয়ীরা দেড় লাখ এবং ব্রোঞ্জজয়ীরা ১ লাখ টাকা পান। পাশাপাশি প্রত্যেককে সম্মাননা হিসেবে একটি করে ক্রীড়া কার্ড ও মেডেল দেওয়া হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য মন্ত্রিপরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রধানমন্ত্রীর হাত থেকে ১২৯ ক্রীড়াবিদের ক্রীড়া ভাতা ও পদক গ্রহণ

আপডেট সময় : ১২:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬