ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বিশ্বকাপ না খেলার কারণ ও সরকারের তদন্ত নিয়ে বুলবুলের মন্তব্য

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার (২৮ মার্চ) দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রায় দেড় মাস দেশের বাইরে থাকার কারণে তার অনুপস্থিতিতে কিছু ইস্যু নিয়ে প্রশ্ন উঠেছিল। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি এসব বিষয়ে মন্তব্য করেছেন।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারায় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অনন্য ঘটনা ঘটেছিল। এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং আইসিসির সঙ্গে বিসিবির সম্পর্কেও কিছুটা চাপ তৈরি হয়েছিল। তৎকালীন সময়ে নিজের সিদ্ধান্তকে যথাযথ বললেও, নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বুলবুল এ বিষয়ে মন্তব্য করে বলেন, এটি ‘সরকারের সিদ্ধান্ত’ ছিল।

আইসিসির সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এখন বিষয়টি পুরোপুরি সমাধান হয়েছে। মাঝে অনেক কিছু ঘটেছে, যা হয়তো গণমাধ্যমে আসেনি। সে সময় সরকারের যে সিদ্ধান্ত ছিল, আমাকে তা মেনে নিতে হয়েছে। এবং বর্তমান সরকারও যেহেতু দায়িত্বে আছে, তাদের সিদ্ধান্তও আমাদের মানতে হবে। শুরু থেকেই বলছি, আমরা সরকারের অধীনে কাজ করি।”

বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়টি ভুল ছিল কি না, সেই প্রশ্নে বুলবুল বলেন, “এ বিষয়ে কিছু বলছি না। তবে যথাসাধ্য চেষ্টা করেছি। দিনের শেষে আমি একজন ক্রিকেটারই।”

গত মাসে দায়িত্ব গ্রহণের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এই বিষয়ে গুরুত্ব সহকারে দেখছেন। বিসিবি বা তৎকালীন কর্মকর্তাদের কোনো কুটনৈতিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বুলবুল বলেন, “পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। অনুসন্ধান তো সরকারই করবে। আমরা তাদের কথা শুনব এবং শুনছি। আবারও বলছি, জাতীয় দলের স্কোয়াড ঠিক করেছিল ফাহিম ভাইসহ সংশ্লিষ্টরা। আমাদের প্রস্তুতিও সম্পন্ন ছিল; কোথায় খেলবে, না খেলবে—সবই ঠিক করা হয়েছিল। তবে সরকারের সিদ্ধান্তকে সম্মান করতে হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিশ্বকাপ না খেলার কারণ ও সরকারের তদন্ত নিয়ে বুলবুলের মন্তব্য

আপডেট সময় : ০৩:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬