ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আজ নির্ধারিত হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করতে যাচ্ছে সরকার।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল সংরক্ষিত আছে।

এছাড়া এপ্রিল মাসের জন্য প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে আগামী মাসে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেন তিনি।

মুখপাত্র আরও জানান, দেশের জ্বালানি ব্যবহারে ডিজেলের অংশ সবচেয়ে বেশি—মোট চাহিদার প্রায় ৬৩ শতাংশ। এই ডিজেল প্রধানত কৃষি সেচ ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়।

অন্যদিকে, অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলক কম হওয়ায় এ খাতে সরবরাহ ব্যবস্থাপনা সহজ থাকে বলেও উল্লেখ করেন তিনি।

সব মিলিয়ে, জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখা সরকারে অগ্রাধিকার পাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আজ নির্ধারিত হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম

আপডেট সময় : ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬