ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এলো সুখবর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য বাড়তি অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই অতিরিক্ত অর্থ অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

অধিদফতরের বাজেট শাখা থেকে জারি করা এক আদেশে জানানো হয়, এই বরাদ্দ প্রশাসনিক খরচ, অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় এবং বকেয়া বিল পরিশোধে ব্যয় করা যাবে।

মাউশির তথ্য অনুযায়ী, এই অর্থের মাধ্যমে বিদ্যালয়গুলো ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের বকেয়া পাওনাও পরিশোধ করতে পারবে। বরাদ্দের খাতগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক ব্যয়, জ্বালানি (পেট্রোল, তেল ও লুব্রিকেন্ট), ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ ও মনিহারি, সাধারণ সরবরাহ, কাঁচামাল এবং যন্ত্রপাতি ক্রয়।

আদেশে আরও বলা হয়েছে, সদ্য সরকারি হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাউশির পূর্বানুমোদন ছাড়া কোনো বকেয়া বেতন-ভাতা তুলতে পারবেন না।

ছুটি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, শ্রান্তিবিনোদন ছুটি প্রতিষ্ঠান প্রধানরা অনুমোদন করবেন, আর প্রতিষ্ঠান প্রধানদের ছুটি মঞ্জুর করবে শিক্ষা অধিদফতর।

এছাড়া বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা ব্যয় নির্বাহকারী ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে অব্যবহৃত বা উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এলো সুখবর

আপডেট সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬