ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ৩ দিন অনলাইনে এবং বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এটি উত্থাপন করা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দেন। তিনি বলেন, অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়ে নতুন ব্যবস্থা চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে

আপডেট সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬