ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শিক্ষাপ্রতিষ্ঠানে একটানা ৩ দিনের ছুটি আসছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আগামী ৫ এপ্রিল (রবিবার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্ট এই দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন এবং মানবজাতিকে পাপ থেকে মুক্তির বার্তা দেন। গুড ফ্রাইডে বা পবিত্র শুক্রবারে তাকে ক্রুশবিদ্ধ করা হয় এবং তার তৃতীয় দিনে, অর্থাৎ রবিবার তিনি পুনরুত্থিত হন। এ কারণেই দিনটি ইস্টার সানডে হিসেবে উদযাপিত হয়।

সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ৩ এপ্রিল (শুক্রবার) ও ৪ এপ্রিল (শনিবার) ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে।

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে—এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সশরীরে ক্লাস নেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী এ সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে।

জানা গেছে, অনলাইন ক্লাস চালুর বিষয়টি নিয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভায় আলোচনা হতে পারে। চূড়ান্ত অনুমোদন মিললে, তিন দিনের ছুটি শেষে নতুন এই পদ্ধতিতে ক্লাস শুরু হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানে একটানা ৩ দিনের ছুটি আসছে

আপডেট সময় : ১২:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬