বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিল ইরান
- আপডেট সময় : ১২:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।
বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালী পারাপারের জন্য আটকে থাকা ছয়টি বাংলাদেশি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে এবং জাহাজগুলো নিরাপদে ফেরাতে দুই দেশ একসঙ্গে কাজ করছে।
তিনি আরও জানান, বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইরানের সহযোগিতার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি পাঠানো হয়েছে।
তবে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে কিছুটা অসন্তোষের কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত। তার মতে, উদ্বেগ প্রকাশের পাশাপাশি যুদ্ধের নিন্দা জানানোও প্রয়োজন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইরান ভ্রাতৃপ্রতিম দেশ। সংকটের সময় একে অপরের পাশে থাকবে—এটাই প্রত্যাশা।




























