ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত জ্বালানি পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এপ্রিলজুড়ে জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ এ মাসে জ্বালানি নিরাপত্তার মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মনির হোসেন চৌধুরী আরও জানান, ইরান থেকে হরমুজ প্রণালি পেরিয়ে আসা ছয়টি জাহাজের মধ্যে একটি অপরিশোধিত তেলবাহী। জাহাজটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম আরও স্বাভাবিক হবে এবং সরবরাহে কোনো ঘাটতি থাকবে না।

তিনি বলেন, অপ্রয়োজনীয় মজুত বা মজুতদারির প্রবণতা এড়িয়ে চললে জ্বালানি সংকটের কোনো কারণ নেই। পাশাপাশি সবাইকে জ্বালানি ব্যবহারে সচেতন ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। সরকার জনগণের স্বার্থ বিবেচনায় জ্বালানির দাম বৃদ্ধি থেকে বিরত রয়েছে বলেও উল্লেখ করেন।

এদিকে, গত ৩ মার্চ থেকে দেশব্যাপী পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ১ এপ্রিলই উদ্ধার করা হয়েছে ২৫ হাজার ৫৩৭ লিটার তেল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

আপডেট সময় : ০১:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬