ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ব্যাংকের লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর নতুন অফিস ও লেনদেন সময়সূচি ঘোষণা করেছে। সরকারের পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সকল তফসিলি ব্যাংক নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব ব্যাংক রবিবার থেকে নতুন সময়সূচিতে কাজ করবে। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস) শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়ম অনুসারে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা খোলা থাকবে। এতে ২০১৯ সালের ৫ আগস্ট জারি ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’ এর নির্দেশনা বহাল থাকবে।

এছাড়া সরকারি ও বেসরকারি সব অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রবিবার থেকে এসব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, দেশের সব শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে অতিরিক্ত আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছে সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ব্যাংকের লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

আপডেট সময় : ০৩:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬