ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে মর্যাদাপূর্ণ আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে যথাযোগ্য ভাবগাম্ভীর্য, মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে কলেজে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা ও দেশপ্রেমের পরিচয় তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, “আধুনিক রাষ্ট্রব্যবস্থায় ফ্যাসিবাদ সর্বভাবে পরিত্যাজ্য। হাসিনার ফ্যাসিবাদ গেছে, কিন্তু কিছু কিছু ফ্যাসিবাদী চরিত্র বিভিন্ন স্থানে এখনো রয়ে গেছে। ফ্যাসিবাদী চরিত্র হলো ক্ষমতার অপব্যবহার, স্বৈরাচারী আচরণ, স্বজনপ্রীতি ও দুর্নীতি। আজকের এই দিনে সবাইকে ফ্যাসিবাদী চরিত্রমুক্ত হওয়ার দীক্ষা নিতে হবে। সেই সঙ্গে ফ্যাসিবাদের করুণ পরিণতি সম্পর্কেও শিক্ষা গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল একটি ঐতিহাসিক ঘটনা স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকারকে ধারণ করার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত। তরুণ প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভার আগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও কলেজের শিক্ষকবৃন্দ। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচি শিক্ষার্থী ও উপস্থিত সবার মধ্যে গভীর দেশপ্রেম, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে মর্যাদাপূর্ণ আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬

আপডেট সময় : ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬