ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত: আনন্দ র‍্যালি ও সমাবেশ

নিয়াম শেখ.গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী মোঃ শামীম কায়সার লিংকন।

সমাবেশে প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বিএনপির ইতিহাস, ঐতিহ্য ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দলের অবদান তুলে ধরেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা “বাংলাদেশ জিন্দাবাদ” ও “শ্রমিক ঐক্য জিন্দাবাদ” সহ বিভিন্ন দলীয় স্লোগানে রাজপথ মুখরিত করে রাখেন। সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত: আনন্দ র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৬:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬