ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

রাবিতে খেলাকে কেন্দ্র করে আইন ও মার্কেটিং বিভাগের সংঘর্ষ, আহত ১৫

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান ও বণিক বার্তা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সালেহ শোয়েব গুরুতর আহত হন।

প্রশাসন ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের মধ্যকার খেলায় মার্কেটিং বিভাগ ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে স্টেডিয়াম গেইটে ফের উভয় পক্ষের শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে আইন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমান আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত সাংবাদিক আবু সালেহ শোয়েব বলেন, আমিসহ কয়েকজন সাংবাদিক প্রেসক্লাবের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা মিছিল-শোডাউন দিয়ে যাচ্ছিল। তাদের ছবি তোলার সময় তারা আমার উপর অতর্কিত হামলা চালায়। আইডি কার্ড ছিঁড়ে ফেলে।

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু বলেন, আহত শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আমি এখন রাজশাহী মেডিকেল কলেজে আছি। আমাদের শিক্ষকসহ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নুরুজ্জামানকে সাংবাদিক পরিচয়ে ফোন দিলে তিনি কথা বলতে রাজি হননি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুইটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আমরা ঘটনাস্থলে থেকে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাবিতে খেলাকে কেন্দ্র করে আইন ও মার্কেটিং বিভাগের সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় : ১০:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪