ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বুধবার থেকে আলু বেচবে টিসিবি, কেজি কত?

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ২১০৬ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত।

ভোক্তাদের স্বস্তি দিতে এবার রাজধানীতে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিজন ৩ কেজি করে আলু কিনতে পারবেন। প্রতি কেজি আলুর দাম পড়বে ৪০ টাকা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। উক্ত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদপ্তরের মাধ্যমে সরবরাহকৃত চাল বিক্রি করা হচ্ছে।

এই কার্যক্রমের সঙ্গে আগামী বুধবার (২০ নভেম্বর) থেকে ঢাকা মহানগরীতে ভোক্তাদের জন্য জনপ্রতি ৩ কেজি করে আলু বিক্রি করা হবে। প্রতি কেজি আলুর দাম পড়বে ৪০ টাকা।

এ ছাড়া প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতিকেজি মসুর ডাল ৬০ টাকা ও প্রতিকেজি চাল ৩০ টাকায় কেনা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন।

আলু বিক্রয় কার্যক্রম সকাল সাড়ে ৯টায় টিসিবি ভবন কারওয়ান বাজার থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উদ্বোধন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্প্রতি সিন্ডিকেটের মাধ্যমে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কথা চিন্তা করে অন্তর্বর্তীকালীন সরকার টিসিবির মাধ্যমে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বুধবার থেকে আলু বেচবে টিসিবি, কেজি কত?

আপডেট সময় : ০৫:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪