ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ইজারা বিলে রিং জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের দায়ে তিন জনকে সাজা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইজারাকৃত বিলে রিং জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের দায়ে তিন জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলার শাহাজাদাপুর ইউপির শাপলা বিলে এ অভিযান পরিচালনা করে সাজা দেন সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন। এসময় সরাইল উপজেলার শাহবাজপুর ইউপির ক্ষমতাপুর গ্রামের টুনু মিয়ার ছেলে হাবিব মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই উপজেলার আখিতারা গ্রামের হাফিজ মিয়ার ছেলে রায়হান মিয়া ও তার ভাই ফতো মিয়াকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউপির শাপলা বিলে অবৈধ রিং জাল ও ফিক্সড ইঞ্জিন ব্যবহার করে ইজারাকৃত বিল থেকে অবৈধভাবে মাছ শিকার করে আসছিলো কিছু ব্যক্তি। এতে করে মাছের স্বাভাবিক বংশ বিস্তারে বাঁধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি বিলের ইজারাদারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে শাপলা বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে তিন জনকে আটক করা হয়। এসময় তাদের দখলে থাক দুই হাজার মিটার রিং জাল ও দুটি নৌকা জব্দ করা হয়।

তিনি আরো জানান, অভিযনে হাবিব মিয়াকে দেশীয় অস্ত্র টেটা ও বল্লমসহ আটক করা হয়। সে অভিযানে বাঁধা তৈরি করার চেষ্টা করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি কাজে বিঘ্ন ঘটানোর দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাকী দু’জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৫ ধারায় ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দকৃত রিং জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয় ও দুইটি নৌকা সরাইল থানার জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সরাইল থানা পুলিশ উপস্থিত ছিলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইজারা বিলে রিং জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের দায়ে তিন জনকে সাজা

আপডেট সময় : ০৯:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪