সাভার সাদুল্লাপুরে ৩ টাকায় মিলছে ফুলকপি
- আপডেট সময় : ০৪:২৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ২২৪৭ বার পড়া হয়েছে
কিছু দিন আগেও যে ফুলকপির দাম ছিল ৩০থেকে ৪০ টাকা, তা-ই এখন বিক্রি হচ্ছে ৩ টাকায়! এখনো পুরোপুরি ভাবেই আসতে শুরু করেনি শীতকালীন সবজি ফুলকপি। আগাম জাতের কিছু ফুলকপি বাজারে আসতে শুরু করলেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত দাম। আর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চরম হতাশা আর দুশ্চিন্তায় ভুগছেন চাষীরা। এমনটাই জানান আগাম ফুলকপি চাষি কয়েকজন। সাভার বিরুলিয়া সাদুল্লাপুরে ফুলকপি চাষ করে দুলাল মিয়া। এবার তিনি ৫০০০পিছ ফুলকপি চাষ করেছেন। এখনো খরচও উঠছে না। ফুলকপি গ্রামগঞ্জের আশপাশের হাট-বাজারে এখন ৫ টাকায় খুচরা বিক্রি হচ্ছে। সবজি চাষিরা জানান খরচের তুলনায় পানির দরে ফুলকপি বিক্রি করতে হচ্ছে। উৎপাদন খরচ তো দূরে থাক, মাঠ থেকে তুলে হাটে নিয়ে আসল খরচও উঠছে না।
শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দেয়ায় মৌসুমের শুরুতেই মাথায় হাত পড়েছে কৃষকদের। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন,উপজেলা কৃষি অফিস থেকে আর্থিক সাহায্য পাচ্ছেন না। সাদুল্লাপুরে এলাকার কৃষক দুলাল মিয়া বলেন আমরা কষ্টে উৎপাদিত ফুলপপি-সবজির মূল্য পাচ্ছেন না। কিছুদিন আগে বৃষ্টির কারণে ফুলকপি, বেগুন, মরিচ, চাষে বিপর্যয়ে চাষিরা কিন্তু এই বিপর্যয়ে কৃষি বিভাগ কৃষকের পাশে দাঁড়ায়নি।




























