ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভ্রাম্যমাণ দোকান বিড়ম্বনায় জাবি প্রশাসন, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২১২১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ দোকানে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষার পঞ্চম দিনে শতাধিক অবৈধ দোকান দেখা গেছে। এতে যাতায়াত ভোগান্তিতে পড়ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকেন্দ্রীক জনাকীর্ণ পয়েন্টগুলোতে শতাধিক দোকানের উপস্থিতি। দোকান দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতরা। এতে যাতায়াত ভোগান্তিসহ বিভিন্ন সমস্যায় পড়ছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম বলেন, বিগত কয়েকদিন আমরা কঠোরভাবে ভ্রাম্যমাণ দোকান নিয়ন্ত্রণ করলেও কাল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিশেষভাবে অনুরোধ করায় ক্যাফেটেরিয়ার ঢালে তাদের দোকান স্থাপনে প্রাথমিক অনুমতি দিয়েছিলাম। কিন্তু তারা অমান্য করে বিভিন্ন জায়গায় যে দোকান বসিয়েছে, সেগুলো শীঘ্রই অভিযান করে উচ্ছেদ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভ্রাম্যমাণ দোকান বিড়ম্বনায় জাবি প্রশাসন, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

আপডেট সময় : ০২:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫