ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

প্রযুক্তিনির্ভর টেকসই বাঁধ নির্মাণ এর দাবিতে ফেনী পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা

আফতাব মমিন ভূঞা (ফেনী জেলা প্রতিনিধি)
  • আপডেট সময় : ০৫:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ২১৮৭ বার পড়া হয়েছে

ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মহুরি-কহুয়া-সিলোনিয়া নদীর দু’পার্শ্বে প্রযুক্তি নির্ভর ও টেকসই বাঁধ নির্মাণ, নদী খনন ও নদী শাসনসহ ৮ দফা দাবিতে ফেনীতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই বুধবার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পদযাত্রাটি মহিপাল পানি উন্নয়ন বোর্ড কার্যালয় পর্যন্ত গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

ফেনীর সাধারণ জনগণ, ছাত্রসমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পদযাত্রায় অংশগ্রহণ করেন।

৮ দফা দাবি সমূহঃ

১. টেকসই ও প্রযুক্তিনির্ভর বাঁধ নির্মাণ।

২. সেনাবাহিনীর তত্বাবধানে বাঁধ নির্মাণ।

৩. নদী খনন, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ।

৪. মুসাপুর ক্লোজার পূনঃনির্মাণ ও সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধ ও বাঁধের নিরাপত্তা জোরদার।

৫. খাল দখল ও খাল ভরাট করে গড়ে ওঠা অবৈদ স্থাপনা উচ্ছেদ।

৬. ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ।

৭. দুর্যোগ প্রতিরোধে প্রকৌশল সংস্থার সমন্বিত পরিকল্পনা।

৮. ২০২৪ সালের বন্যা-পরবর্তী সরকারি পুনর্বাসন প্রকল্পের ব্যয় ও বিতরণ স্বচ্ছভাবে প্রকাশ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য সরবরাহ।

এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রযুক্তিনির্ভর টেকসই বাঁধ নির্মাণ এর দাবিতে ফেনী পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা

আপডেট সময় : ০৫:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫