ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার ১৫ দিন পর আজ বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান শুরু হয়েছে।

আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে। সকাল সাড়ে আটটা থেকে স্বাভাবিক নিয়মে পাঠদান কার্যক্রম শুরু হয়।

মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল দৈনিক বঙ্গ সংবাদকে এ তথ্য জানান।

এর আগে গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছিল। তবে ওই দিন কোনো পাঠদান কার্যক্রম হয়নি। শিক্ষার্থীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া এবং শোক অনুষ্ঠানে অংশ নেয়। নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় শেষে বাসায় ফিরে যায়।

ইউনিফর্ম পরে, ব্যাগ কাঁধে ক্লাসে এসেছে কয়েকজন শিক্ষার্থী। ৬ আগস্ট, রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ নিহত হয়েছেন ৩৪ জন। দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় যেসব শিক্ষার্থী মানসিক ট্রমায় ভুগছে, তাদের কাউন্সেলিং সেবা দেওয়া হয়েছে মাইলস্টোন ক্যাম্পাসে স্থাপিত কাউন্সেলিং সেন্টারে। উদ্দেশ্য, এসব শিক্ষার্থীকে মানসিক ট্রমা থেকে বের করে আনা। পড়ালেখায় মনোযোগী করা। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা কাছ থেকে দেখা শিক্ষক-অভিভাবকেরাও কাউন্সেলিং নিচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু

আপডেট সময় : ০১:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫