ময়মনসিংহে পাঁচটি অবৈধ হাসপাতাল-ক্লিনিকে র্যাবের অভিযান, জরিমানা ৭ লাখ
- আপডেট সময় : ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ২২০৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের চড়পাড়া এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাব-১৪ –এর ভ্রাম্যমাণ আদালত। নগরীর চড়পারা এলাকায় এই অভিযান চালানো হয়।
ময়মনসিংহ চড়পাড়া এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা। নিউ রুম্মা নাছিমন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা। আল আকসা ল্যাব এন্ড হাসপাতালকে ২ লাখ টাকা। সিরাম হাসপাতাল প্রাইভেট লিমিটেডকে ১ লাখ টাকা। রেডিয়েন্ট মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আটজনকে বিভিন্ন অপরাধে ১৫ দিন ও ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে এ তথ্য জানান, র্যাব-১৪, ময়মনসিংহ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান।
তিনি বলেন, দুপুরে নগরীর চড়পাড়া বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।



























