ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ময়মনসিংহে পাঁচটি অবৈধ হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান, জরিমানা ৭ লাখ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ২২০৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের চড়পাড়া এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাব-১৪ –এর ভ্রাম্যমাণ আদালত। নগরীর চড়পারা এলাকায় এই অভিযান চালানো হয়।

ময়মনসিংহ চড়পাড়া এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা। নিউ রুম্মা নাছিমন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা। আল আকসা ল্যাব এন্ড হাসপাতালকে ২ লাখ টাকা। সিরাম হাসপাতাল প্রাইভেট লিমিটেডকে ১ লাখ টাকা। রেডিয়েন্ট মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আটজনকে বিভিন্ন অপরাধে ১৫ দিন ও ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে এ তথ্য জানান, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান।

তিনি বলেন, দুপুরে নগরীর চড়পাড়া বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ময়মনসিংহে পাঁচটি অবৈধ হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান, জরিমানা ৭ লাখ

আপডেট সময় : ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫