ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেপ্তার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

রাজধানীর গাবতলী ও আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ও মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাকছুদুর রহমান দীপু (২৬), মো. হৃদয় (২২), মো. জাকির হোসেন (৩৬), মো. সবুজ ডাক্তার (৫৫),  মো. শামছুজ্জামান ওরফে সবুজ (৩৫), সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলম (৫৮), মো. রিপন (৩৬), মো. মামুনুর রশিদ ওরফে শিশির (৩৪) ও মো. ইলিয়াছ রহমান (৩৩)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।

পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে মঙ্গলবার রাতে আশুলিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল মোড় থেকে অ্যাভেঞ্জা কার, একটি ইলেকট্রিক শক লাইটার, চারটি মোবাইল ফোন এবং উক্ত কার থেকে তিনটি পুলিশ লেখা রিফ্লেকটিং জ্যাকেট (বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত), একটি কালো রংয়ের পকেট মোবাইল রাউটার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট ৮টি, শামছুজ্জামান ওরফে সবুজের বিরুদ্ধে ১টি, জাকির হোসেনের বিরুদ্ধে ২টি, মাকছুদুর রহমান দীপুর বিরুদ্ধে ডাকাতি মামলাসহ ৪টি, ইলিয়াছ রহমানের বিরুদ্ধে ২টি, হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি, মামুনুর রশিদ ওরফে শিশিরের বিরুদ্ধে ২টি, সবুজ ডাক্তারের বিরুদ্ধে ৭টি ও রিপনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫