নেপালের বিপক্ষে একাদশে আছেন হামজা ও জামাল, বেঞ্চে রাখা হয়েছে সমিতকে
- আপডেট সময় : ০৭:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ২১১৯ বার পড়া হয়েছে
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে আজ রাতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রস্তুতিমূলক এই প্রীতি ম্যাচে কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত শোমকে শুরুর একাদশে রাখা হয়নি। দীর্ঘ ভ্রমণের পর মাত্র একটি অনুশীলন সেশন করার কারণে তাকে বদলি হিসেবে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
তবে লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী শুরু থেকেই একাদশে খেলবেন। কোচ কাবরেরা জানিয়েছেন, ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের ম্যাচের আগে দলকে যাচাই করার অংশ হিসেবে বদলি হিসেবে আরও ছয় ফুটবলারকে মাঠে নামানো হবে।
বাংলাদেশের একাদশ (নেপাল ম্যাচ):
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা জুনিয়র
আক্রমণভাগ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম
ম্যাচটি আজ রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



























