ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ২১২১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার অফিসিয়াল ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই–আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা উল্লেখ করা হয়েছে।

গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু ফাঁসি, আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করে। এছাড়া, দণ্ডিতদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়।

পূর্ণাঙ্গ রায়ে আসামিদের বিরুদ্ধে দুটি প্রধান অভিযোগ বিবেচনা করা হয়েছে:

  • উসকানি ও প্ররোচনা – ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা ও ফাঁসির নির্দেশ দেওয়ার প্রমাণ। এর ফলে রংপুরে আবু সাঈদ নিহত হন।
  • সরাসরি হত্যার নির্দেশ – ১৮ জুলাই শেখ হাসিনার সঙ্গে সাবেক মেয়রদের কথোপকথনে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে হত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ। এ ঘটনায় ৫ আগস্ট চানখারপুল ও আশুলিয়ায় ১২ জন নিহত হন।

রায়ে আদালত দণ্ডিতদের দেশের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশ

আপডেট সময় : ০৩:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬